Search This Blog

Monday, November 18, 2013

আমিই এরশাদ

আমি সেই এরশাদ বলছি, যাকে আজ জনগণ বেঈমান বলছে। কেন বলছে তা কি আপনাদের বুঝিয়ে বলতে হবে? 

আমি সেই এরশাদ বলছি যাকে আজ জনগণ থুতু মারছে। কেন মারছে তা আশা করি ব্যাখ্যা করতে হবে না। 

আমি সেই এরশাদ বলছি ক্ষমতা যার কাছে বেহেশতের চেয়ে বড়, কেন বড় তা ও আপনারা জানেন।

আমি সেই এরশাদ বলছি যে আসলে দুমুখো সাপ নয়, বহুমুখো সাপ। তাও আপনারা জানেন। 

আমি এরশাদ। আমি আজ সর্বদলিয় সরকারে অংশ নিয়েছি। আওয়ামিলীগ তাই খুশি। খুশি হওয়ার কোন কারণ নেই, কারণ আওয়ামিলীগ জানেনা আমি কখন কি করি। আসলে আমি নিজেই জানিনা কখন যে আমি কি করি।

আমি বদ্ধ পাগল, আমি বেঈমান, আমি উন্মাদ, আমি চাই রাষ্ট্রপতি হওয়ার স্বাদ, আমিই এরশাদ।